ঢাকা ০৮:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নিউইয়র্ক ও লন্ডনে বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ব্যাংকঋণ কমানো

  • আপডেট সময় : ১১:৩৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

বড় ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের অর্থায়নে ব্যাংক খাতের ওপর একক নির্ভরতা কমাতে চায় সরকার। এ জন্য পুঁজিবাজার ও বন্ড বাজারকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

একই সঙ্গে ঋণ পরিশোধের ঝুঁকি সর্বনিম্ন পর্যায়ে রাখতে স্বল্পমেয়াদি ট্রেজারি বিলের পরিবর্তে দীর্ঘমেয়াদি বন্ড ও ইসলামি শরিয়াহভিত্তিক বিনিয়োগপণ্য ‘সুকুকের’ মাধ্যমে ঋণ নেওয়ার পরিমাণ বাড়ানো হচ্ছে।

আজ রোববার কক্সবাজারে ‘আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলন বাংলাদেশ ২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। এর আগে তিনি সম্মেলনের উদ্বোধন করেন।

সামনে ঋণ পরিশোধের চাপ, চলছে সংস্কার

অর্থমন্ত্রী বলেন, অতীতে নেওয়া ঋণ এখন পরিশোধের সময় এসেছে। ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে ৪৫০ কোটি ডলার ব্যয় হচ্ছে। ২০২৯-৩০ অর্থবছরে এই ব্যয় সর্বোচ্চ ৫৫০ কোটি ডলারে উঠবে।

অর্থমন্ত্রী জানান, ঋণের টেকসই ব্যবস্থাপনার জন্য রাজস্ব আয় বাড়ানোই সবচেয়ে বড় সংস্কার। সে জন্য করজাল সম্প্রসারণ, অযৌক্তিক কর অব্যাহতি কমানো আর ভ্যাট ও আয়কর ব্যবস্থার ডিজিটালাইজেশন করা হচ্ছে।

পাশাপাশি সরকারি ব্যাংকগুলোর মূলধন পুনর্গঠন, ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সমন্বিত ‘ডেট ম্যানেজমেন্ট অফিস’ (ডিএমও) গঠন ও সময়োপযোগী সংশোধনীর মাধ্যমে ‘পাবলিক ডেট অ্যাক্ট’ প্রণয়নের কাজ চলছে।

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং ২০২৯ সালে স্বাভাবিকভাবে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের লক্ষ্য সামনে রেখে এ সম্মেলন থেকে বাস্তবসম্মত সুপারিশ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।

সম্মেলনে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এডিবিসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

নিউইয়র্ক ও লন্ডনে বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ব্যাংকঋণ কমানো

আপডেট সময় : ১১:৩৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬