ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ভিত্তি হতে পারে মিউচুয়াল ফান্ড আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আগামী ৪ দিনের মধ্যে আয়কর রিটার্ন দিলে পাওয়া যাবে করছাড়, পাবেন না কারা দেশের বাজারে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসনে এডিবির ১০০ মিলিয়ন ডলারের ঋণ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে সরকার: বাণিজ্যমন্ত্রী গ্যাস-বিদ্যুতের ঘাটতিতে চাপে পোশাক শিল্প

দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম 

  • আপডেট সময় : ১০:০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রতি ছাড়া গণতন্ত্র নিশ্চিত হবে না। অতীতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছিল, সরকার ব্যবস্থা নেয়নি। তখন বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছিল। দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল। তাই বিচারব্যবস্থা জোরদার ও শক্তিশালী করতে হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল আছে। রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। বহু ধর্ম বহু সংস্কৃতির যে ধারা চলমান সেই ঐতিহ্য ধরে রাখতে হবে।

তিনি বলেন, আমরা মনে করি জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থা শক্তিশালী হবে। এর মাধ্যমে আমাদের দেশের সব সম্প্রদায়ের মানুষের বিচার পাওয়ার একটা জায়গা থাকবে।

তিনি আরও বলেন, আমরা মনে করি আমরা সরকারেই থাকি বা বিরোধীদলেই থাকি, সব রাজনৈতিক দলেরই দায়িত্ব এ দেশে যেন শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় থাকে। আমরা মনে করি এখন দেশের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল অবস্থায় আছে। কিন্তু এটাকে আমাদের একটা শক্তিশালী ভিত্তি দিতে হবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম 

আপডেট সময় : ১০:০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬