ঢাকা ১১:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জ্বালানি সংকটে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি কমবে

  • আপডেট সময় : ০৮:৫৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

জ্বালানি সংকটের কারণে চাপে বিশ্ব অর্থনীতি, বাড়ছে মূল্যস্ফীতির ঝুঁকি। বড় মন্দা এড়ানো গেলেও কমছে প্রবৃদ্ধির গতি। জাতিসংঘ এবং ওইসিডির পূর্বাভাস, এ বছর কমবে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি। জ্বালানির মূল্যবৃদ্ধি, ভূরাজনৈতিক উত্তেজনা ও উচ্চ ঋণ ব্যয় ঝুঁকি বাড়ালেও এআই-কেন্দ্রিক বিনিয়োগ ও প্রযুক্তি বাণিজ্যের কারণে কিছুটা স্থিতিশীল অর্থনীতি।

মধ্যপ্রাচ্য সংঘাতে দীর্ঘদিন ধরেই অস্থিতিশীল বিশ্ব জ্বালানি বাজার। অস্থিরতার কারণে চাপ বাড়ছে বিশ্ব অর্থনীতিতে। বাড়ছে মূল্যস্ফীতির ঝুঁকিও। একই সঙ্গে উচ্চ সুদহার, বাড়তে থাকা সরকারি ঋণ ও সংকুচিত আর্থিক সক্ষমতা অনিশ্চয়তা আরও বাড়াচ্ছে। এরই মধ্যে বৈশ্বিক প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।

জাতিসংঘ বলছে, এ বছর বৈশ্বিক প্রবৃদ্ধি হতে পারে ২ দশমিক ৬ শতাংশ। তবে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা—ওইসিডি কিছুটা বেশি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। সংস্থাটি বলছে, এ বছর বৈশ্বিক অর্থনীতি ২ দশমিক ৯ শতাংশ এবং ২০২৭ সালে ৩ শতাংশ বাড়তে পারে। মধ্যপ্রাচ্যের সংঘাতে তৈরি পণ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা বেশি স্থায়ী হচ্ছে, মনে করে সংস্থাটি।

ওইসিডির মহাসচিব ম্যাথিয়াস করম্যান বলেন, ‘পরিস্থিতির সঙ্গে বিশ্ব অর্থনীতি খাপ খাইয়ে নিলেও ঝুঁকির বাইরে নয়। এখন সরকারগুলো যে নীতিগত সিদ্ধান্ত নেবে, তার ওপরই নির্ভর করবে পরবর্তী ধাক্কা আমরা কত ভালোভাবে মোকাবিলা করতে পারব।’

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

জ্বালানি সংকটে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি কমবে

আপডেট সময় : ০৮:৫৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬