ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জুলাইয়ে নতুন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি কমেছে ৮৩ শতাংশ

  • আপডেট সময় : ১১:০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে নতুন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি কমেছে ৮৩ শতাংশ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-ইআরডির সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ে আগের নেয়া বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ বাংলাদেশকে পরিশোধ করতে হয়েছে ৪৫ কোটি ৩২ লাখ ডলার। বিপরীতে এ সময়ে বৈদেশিক ঋণ হিসেবে অর্থছাড় হয়েছে ১৮ কোটি ২ লাখ ডলার।

অর্থাৎ, জুলাইয়ে নতুন করে পাওয়া বৈদেশিক ঋণের তুলনায় প্রায় আড়াই গুণ অর্থ ব্যয় হয়েছে পুরোনো ঋণের দায় পরিশোধে। এ সময়ে নতুন বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতিও এসেছে মাত্র ১ কোটি ৪ লাখ ৫০ হাজার ডলার। 

এদিকে, জুলাইয়ে বাংলাদেশ বৈদেশিক প্রকল্প ঋণ ও অনুদান হিসেবে পেয়েছে ১৮ কোটি ১ লাখ ৮০ হাজার ডলার।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

জুলাইয়ে নতুন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি কমেছে ৮৩ শতাংশ

আপডেট সময় : ১১:০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬