ঢাকা ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আমদানি পণ্যের গন্তব্য সংশ্লিষ্ট চার্জ পরিশোধে নতুন নির্দেশনা

  • আপডেট সময় : ১১:৩৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

আমদানি পণ্য দেশে পৌঁছানোর পর গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ পরিশোধে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডিএপি, ডিপিইউ ও ডিডিপি— এই তিন ধরনের ইনকোটার্মসের আওতায় আমদানিতে পরিবহন ও অন্যান্য গন্তব্য ব্যয়ের হিসাব আলাদাভাবে উল্লেখ করতে হবে আমদানি চুক্তিতে।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশি সরবরাহকারীকে আমদানি মূল্য পরিশোধের সময় এসব চার্জ বাদ দিয়ে বাকি অর্থ পাঠানো যাবে। আর পুরো অর্থ বিদেশে পাঠানো হলে, গন্তব্য-সংশ্লিষ্ট চার্জের টাকা নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকিং চ্যানেলে দেশে ফেরত আনতে হবে।

এ ক্ষেত্রে ব্যয় নির্বাহের আগে অথবা আমদানি মূল্য পরিশোধের এক মাসের মধ্যে— যেটি আগে ঘটে, তার মধ্যেই অর্থ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতিটি লেনদেনের যথাযথ হিসাব ও প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

আমদানি পণ্যের গন্তব্য সংশ্লিষ্ট চার্জ পরিশোধে নতুন নির্দেশনা

আপডেট সময় : ১১:৩৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬