ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আইসিসিবি: বৃষ্টিতেও জমজমাট সুপার সেল কার বাজার

  • আপডেট সময় : ০৪:৪২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রতি শুক্রবার বসছে সুপার সেল কার বাজার। গত পাঁচ সপ্তাহের দারুণ সাড়ার পর গতকাল ষষ্ঠ সপ্তাহেও বসেছে গাড়ি বেচাকেনার এ বিশাল আয়োজন। মানুষের আগ্রহ বাড়ায় এ বাজারের ব্যাপ্তি ও সময় বেড়েছে। গতকাল দিনব্যাপী বৃষ্টি হওয়ার পরেও ভিড় বেড়েছে সুপার সেল কার বাজারে। মানুষের আগ্রহ বাড়ায় আগের তুলনায় সময় বেড়েছে এক ঘণ্টা।

উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে আয়োজিত এ কার বাজারে প্রতি শুক্রবার এক জায়গায় নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি বেচাকেনার সুযোগ পাচ্ছেন ক্রেতা-বিক্রেতারা।

গতকাল সুপার সেল কার বাজারে দেখা যায়, আইসিসিবি এক্সপো ভিলেজের বাহিরে মুষল ধারে বৃষ্টি হচ্ছে। কিন্তু ভিতরে ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে সুপার সেল কার বাজার। কেউ বিক্রেতার সঙ্গে দরদাম করছেন, কেউ আবার ব্যাংকের প্রতিনিধির কাছে জানতে চাইছেন গাড়ি কিনতে কত টাকা ঋণ পাওয়া যাবে। সব মিলিয়ে গাড়িপ্রেমী ও ক্রেতা-বিক্রেতার উৎসাহ-উদ্দীপনা ও ব্যস্ততায় বৃষ্টির দিনেও প্রাণবন্ত হয়ে উঠেছে এ বাজার। দেশের বিভিন্ন স্থান থেকে বিক্রেতারা তাঁদের গাড়ি নিয়ে এখানে এসেছেন এবং বিপুলসংখ্যক ক্রেতা ও দর্শনার্থীর সমাগম ঘটেছে। কোনোরকম ঝক্কিঝামেলা ছাড়াই এখানে পছন্দের বাইক কিংবা গাড়ি কিনতে পারছেন ক্রেতারা। আবার প্রয়োজনে নিজের ব্যবহৃত বাইক কিংবা চার চাকার গাড়িটিও দালালমুক্ত পরিবেশে বিক্রি করা যাচ্ছে। আয়োজকরা জানান, সুপার সেল কার বাজারে এক ছাতার নিচে মিলছে সব ধরনের গাড়ি। রোদ-বৃষ্টিতেও গাড়ি কেনাবেচায় কোনো সমস্যা হচ্ছে না। শীতাতপ নিয়ন্ত্রিত দালালমুক্ত পরিবেশে চলছে এ কার বাজার। সাধারণ শোরুম ঘুরে আলাদাভাবে গাড়ি দেখার বদলে ক্রেতারা একই ছাদের নিচে নতুন, পুরোনো, রিকন্ডিশন্ড-সব ধরনের গাড়ি পাচ্ছেন। এতে প্রায় ৫০টির মতো শোরুম ঘুরে গাড়ি দেখার অভিজ্ঞতা ক্রেতারা এক জায়গায় বসেই পাচ্ছেন। আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান মোল্লা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমাদের ‘সুপারসেল কার বাজার’-এর ষষ্ঠ পর্ব চলছে, যা বিগত প্রায় দেড় মাস ধরে পরিচালিত হচ্ছে। সকাল থেকে দিনভর মুষল ধারে বৃষ্টি হলেও আইসিসিবির এক্সপো ভিলেজে এক ছাদের নিচে চমৎকার পরিবেশ থাকায় বাইরের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কোনো নেতিবাচক প্রভাব কার বাজারে পড়েনি। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বিপুলসংখ্যক ক্রেতা, দর্শনার্থী ও বিক্রেতা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিয়েছেন। এ ছাড়া ঢাকায় সন্ধ্যায় পরিবেশ বেশি জমজমাট থাকায় আমরা সময়সীমা এক ঘণ্টা বাড়িয়েছি। বর্তমানে আনুষ্ঠানিকভাবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে এই কার বাজার।’

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

আইসিসিবি: বৃষ্টিতেও জমজমাট সুপার সেল কার বাজার

আপডেট সময় : ০৪:৪২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬