ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শুধু নামেই ‘ইসলামী’, কার্যত সুদভিত্তিক কার্যক্রম চালাচ্ছে শাহজালাল ব্যাংক

  • আপডেট সময় : ১১:৩৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

অনিয়ম করে ৩ হাজার ১১ কোটি টাকার বিনিয়োগ (ঋণ) পুনঃতফসিল করেছে শাহজালাল ইসলামী ব্যাংক। নামে ইসলামী হলেও চলছে সুদভিত্তিক বিনিয়োগ। পণ্য কেনাবেচা ছাড়াই ঋণ সৃষ্টি, একই পণ্যের বিপরীতে বারবার মুনাফা, পুরোনো ঋণ সমন্বয়ে নতুন ঋণ বিতরণ এবং সুদভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে ব্যাংকটি। 

এমনকি গ্রাহকের নামে ভুয়া বা অসম্পূর্ণ কাগজপত্র তৈরি করে বিনিয়োগ দেখিয়েছে। ব্যাংকটি নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকা প্রধান শাখা ও সিলেট শাখায় এসব অনিয়ম হয়েছে। প্রতিবেদনে এসব অনিয়মের বিরুদ্ধে তিন মাসের মধ্যে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। 

ব্যাংকটির বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ উঠে এসেছে। তার মধ্যে একটি হলো— সুদভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানে সরাসরি বিনিয়োগ। শাহজালাল ইসলামী ব্যাংক পাঁচটি প্রতিষ্ঠানে ১০০ কোটি ৬৭ লাখ টাকা বিনিয়োগ করেছে।

এগুলো হলো-বাংলাদেশ ফাইন্যান্স, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, আইআইডিএফসি, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস এবং ইউনিয়ন ক্যাপিটাল। প্রতিষ্ঠানগুলোর আয়ের প্রধান উৎস সুদ। 

প্রতিবেদনে আরও বলা হয়, শরিয়াহভিত্তিক ব্যাংকের পক্ষে সুদভিত্তিক প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের লেনদেনের সুযোগ নেই। এসব প্রতিষ্ঠান থেকে পাওয়া সুদ ক্ষতিপূরণ খাতে স্থানান্তর করতে হবে। এছাড়া ২০২৫ সালে ১১টি সুদভিত্তিক প্রতিষ্ঠানের মাধ্যমে কৃষিঋণ কার্যক্রম পরিচালনা করেছে ব্যাংকটি। এ খাত থেকে পাওয়া ১ কোটি ৮৫ লাখ টাকা আয় হিসাবে স্থানান্তর করা হয়েছে। এ অর্থ ক্ষতিপূরণ খাতে স্থানান্তরের সুপারিশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো, ব্যাংকটির বিনিয়োগ কার্যক্রমে ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক শর্ত যথাযথভাবে অনুসরণ করা হয়নি। ইসলামী ব্যাংকিংয়ে পণ্য কেনাবেচা, মালিকানা হস্তান্তর এবং ঝুঁকি গ্রহণ গুরুত্বপূর্ণ শর্ত। কিন্তু ব্যাংকটি এসব শর্ত যথাযথভাবে পালন না করে কাগজপত্রের মাধ্যমে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করেছে।

পরিদর্শক দল বলেছে, ব্যাংকটির অভ্যন্তরীণ শরিয়াহ পরিদর্শনেও অনিয়মের বিষয়গুলো যথাযথভাবে উঠে আসেনি। ঢাকা প্রধান শাখা ও সিলেট শাখায় গ্রাহকের নামে ক্যাশ মেমো, সরবরাহকারীর অস্তিত্ব না পাওয়া, পণ্য সরবরাহের প্রমাণ না থাকা এবং গ্রাহকের নিজের মাধ্যমে বিনিয়োগের টাকা উত্তোলনের মতো ঘটনা ঘটেছে। অথচ ব্যাংকের অভ্যন্তরীণ শরিয়াহ পরিদর্শন প্রতিবেদনে এসব অনিয়মের উল্লেখ ছিল না।

জানতে চাইলে শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসলেহ উদ্দিন আহমেদ শনিবার যুগান্তরকে বলেন, ‘শরিয়াহ নিয়ে দেশে সুনির্দিষ্ট কোনো আইন নেই। ২৫ বছর পর্যন্ত ফতোয়ার ওপর চলছে। বাংলাদেশ ব্যাংক আমাদের বলেছে কোন কোন ক্ষেত্রে শরিয়াহ লঙ্ঘন হয়েছে। যেসব জায়গায় লঙ্ঘনের কথা বলেছে, তা আমরা কারেকশন করে নিয়েছি।’

তিনি বলেন, ‘ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে (এনবিএফআই প্লেসমেন্ট) বিনিয়োগকে তারা শরিয়াহবিরোধী বলছে। কিন্তু একসময় এসব প্রতিষ্ঠানে বিনিয়োগের কথা বলা হয়েছিল। ২৫ বছর পর এখন যদি বাংলাদেশ ব্যাংক বলে এটি শরিয়াহবিরোধী, তাহলে আমরা আর করব না। এনজিওতে অর্থায়ন করাকে এখন শরিয়াহবিরোধী বলা হচ্ছে। আমরা আর করব না।’

তিনি আরও বলেন, ‘এখন আইবিআরপিডি (ইসলামী ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট) হয়েছে। তারা নতুন নতুন পলিসি করবে, এটাই স্বাভাবিক। আমরা নতুন নিয়ম ফলো করব। অর্থাৎ অর্থায়ন নিষেধ করলে আমরা আর করব না। আরেকটি বিষয়, পুনঃতফসিল বা পুনঃবিনিয়োগ-এটি পলিসি সাপোর্ট মেনে করা হয়েছে। পলিসি সাপোর্ট দেওয়ার সময় বাংলাদেশ ব্যাংক চিঠি দিয়েছে। এ চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক যেভাবে লিখে দিয়েছে, আমরা সেভাবেই করেছি।’

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

শুধু নামেই ‘ইসলামী’, কার্যত সুদভিত্তিক কার্যক্রম চালাচ্ছে শাহজালাল ব্যাংক

আপডেট সময় : ১১:৩৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬