ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণ

  • আপডেট সময় : ০৭:৩২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

মধ্যবিত্ত ও সাধারণ মানুষের সারা জীবনের সঞ্চয় দিয়ে একখণ্ড জমির ওপর নিজের একটি স্থায়ী ঠিকানা বা বাড়ি নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন দুরূহ হয়ে উঠছে। গত এক বছরে রড, ইট, ব্লক, বালু, পাথর, সিমেন্টসহ প্রায় সব ধরনের মূল নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি পেয়েছে। নির্মাণ উপকরণের চড়া দামের কারণে অনেকটা চিন্তিত হয়ে পড়েছেন সাধারণ বাড়ি নির্মাতারা। একদিকে আন্তর্জাতিক ভূরাজনৈতিক অস্থিরতা ও আমদানি ব্যয় বৃদ্ধি, অন্যদিকে স্থানীয় পর্যায়ে কর ও ভ্যাটের চাপে নির্মাণের ব্যয় গড়ে ৪৩ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। ফলে মাঝপথে এসে থমকে যাচ্ছে আগে থেকে নেওয়া উদ্যোগের বহু ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক নির্মাণকাজ।

ব্যয় বেড়েছে, বিপাকে সাধারণ মানুষ

আবাসন খাত–সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বাজার বিশ্লেষকদের তথ্যমতে, সাম্প্রতিক সময়ে নির্মাণ উপকরণের বাজারে মূল্যবৃদ্ধির অস্থিরতা চলছে। বিশেষ করে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতকে কেন্দ্র করে বৈশ্বিক সরবরাহব্যবস্থা ও সমুদ্রপথে জাহাজভাড়া বেড়ে যাওয়ায় আমদানিনির্ভর কাঁচামালের দাম হু হু করে বাড়তে থাকে। খাত–সংশ্লিষ্ট ব্যক্তিদের হিসাবে, কেবল বৈশ্বিক ও বাজার পরিস্থিতির কারণেই নির্মাণসামগ্রীর দাম বাড়ে প্রায় ৩১ শতাংশ। এর সঙ্গে পরবর্তী সময়ে বাজেটে ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিংকেজ শিল্পে কর ও শুল্ক বাড়ানোয় দাম আরও ১২ শতাংশ বৃদ্ধি পায়। সব মিলিয়ে গত এক বছরে নির্মাণে ব্যয় প্রায় ৪৩ শতাংশ বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।

গত বৃহস্পতিবার বাজার ঘুরে দেখা গেছে, বাজারে এখন প্রতি টন ৬০ গ্রেডের রড ৯০ হাজার থেকে ৯৪ হাজার ৫০০ টাকায় পৌঁছেছে। আর ৪০ গ্রেডের রড ৮৬ থেকে ৮৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে, যা নির্মাণ মৌসুম শুরুর আগেও টনে ১০ হাজার টাকা কম ছিল।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত বছর মৌসুমের এই সময়ে প্রতি টন ৬০ গ্রেডের রডের দাম ছিল ৮১ থেকে ৮৬ হাজার টাকা। আর ৪০ গ্রেডের রড ছিল ৭৫ থেকে ৭৯ হাজার টাকা। 

২০১৭ সালের মাঝামাঝি টনপ্রতি রড ৪৯ হাজার থেকে ৫২ হাজার টাকায় কেনা যেত। এরপর দাম ধারাবাহিকভাবে বেড়ে লাখ টাকা ছাড়িয়ে যায়। পরে আবার তা কমে ৭০ হাজার টাকায় নেমেছিল। এখন আবার দাম বাড়তে শুরু করেছে।

তবে ৫০ কেজি ওজনের প্রতি বস্তা সিমেন্টের দাম এখন ৪৮০ থেকে ৫৩০ টাকা। আমদানিনির্ভর ক্লিংকারের দাম টনপ্রতি ৪২ ডলার থেকে বেড়ে ৫৮ ডলারে ওঠায় সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দাম বাড়াতে চায়। কিন্তু বাজারে চাহিদা কম থাকায় সামান্য ওঠানামার মধ্যে আছে বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা।

পাশাপাশি রাজধানীর খুচরা বাজারে মোটা আস্তরের বালু প্রতি ঘনফুট বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। অন্যদিকে পাকশি বালুর দাম তুলনামূলক বেশি—প্রতি ঘনফুট কিনতে খরচ হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা। এ ছাড়া ভরাটের বালু প্রতি বস্তা বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। এর সঙ্গে পরিবহন খরচ ও সরবরাহ ব্যয় বাড়ায় বাজারে সব ধরনের পাথরের দামও বেড়েছে। 

ইট পোড়ানোর কয়লার দাম বাড়ায় বেড়েছে ইটের দামও। ১ নম্বর ইট প্রতি হাজার বিক্রি হচ্ছে ১৩ হাজার থেকে সাড়ে ১৪ হাজার টাকায়। এর পাশাপাশি পাথর, বালু ও স্যানিটারি ফিটিংসের মতো আনুষঙ্গিক উপকরণের দামও বাড়তি। নির্মাণ মৌসুম চলায় গত মাসের তুলনায় এখন একই পণ্য বেশি দামে বিক্রি হচ্ছে এবং প্রায় প্রতি সপ্তাহেই দাম বাড়ছে।

বাজেটের হিসাব মিলছে না

নির্মাণসামগ্রীর এই মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ব্যক্তিগত উদ্যোগে বাড়ি নির্মাণকারীরা। একজন সাধারণ নাগরিক যখন দোতলা বা তিনতলা বাড়ি নির্মাণের কাজে হাত দেন, তখন তাঁর একটি সুনির্দিষ্ট বাজেট ও আর্থিক পরিকল্পনা থাকে। কিন্তু কাজ শুরুর পরপরই যদি নির্মাণসামগ্রীর দাম ৪৩ শতাংশ বেড়ে যায়, তবে সেই বাড়তি অর্থের জোগান দেওয়া মধ্যবিত্ত পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়ে।

রাজধানীর মিরপুর ও উত্তরার একাধিক বাড়ি নির্মাণকারীর সঙ্গে কথা বলে জানা যায়, নির্ধারিত বাজেটের চেয়ে ৩০ থেকে ৪০ শতাংশ অতিরিক্ত খরচ হওয়ায় অনেকেই ছাদ ঢালাইয়ের পর পলেস্তারা বা ফিনিশিংয়ের কাজ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। ব্যাংকঋণের উচ্চ সুদ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির এই সময়ে বাড়তি পুঁজি সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে।

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সভাপতি ড. মো. আলী আফজাল এ বিষয়ে বলেন, নির্মাণে ব্যয় বেড়ে যাওয়ায় ফ্ল্যাটের দাম ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। ফলে বাজারে ক্রেতার সংকট দেখা দিয়েছে এবং ফ্ল্যাট কেনাবেচা তলানিতে ঠেকেছে। বড় ডেভেলপার কোম্পানিগুলো পুঁজির জোরে লোকসান দিয়ে হলেও চলমান প্রকল্প শেষ করার চেষ্টা করছে। কিন্তু ছোট ও মাঝারি আবাসন ব্যবসায়ীরা কার্যত মুখ থুবড়ে পড়েছেন।

মো. আলী আফজাল আরও উল্লেখ করেন, একটি ভবন নির্মাণের সঙ্গে রড, সিমেন্ট, ইট, টাইলস, বৈদ্যুতিক সরঞ্জাম, স্যানিটারি ফিটিংসসহ প্রায় ২৭০টি দেশি লিংকেজ বা সংযোগ শিল্প জড়িত। আবাসন খাতে স্থবিরতা নামায় ২৭০টি স্থানীয় শিল্পের বেচাকেনা অর্ধেকের নিচে নেমে এসেছে। মূল খাতটি সচল না থাকলে এই সহায়ক শিল্পগুলোও অস্তিত্বের সংকটে পড়বে।

নীতিসহায়তার দাবি

খাত–সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, অন্ন, বস্ত্র, শিক্ষা ও চিকিৎসার মতো বাসস্থানও মানুষের অন্যতম মৌলিক চাহিদা। দেশের ১৮ কোটি মানুষের আবাসন নিশ্চিত করার যে রাষ্ট্রীয় দায়িত্ব, বেসরকারি খাত তাতে বড় ভূমিকা রাখছে। কিন্তু ২০২৬–২৭ অর্থবছরের বাজেটেও এ খাতের জন্য প্রত্যাশিত নীতিসহায়তা মেলেনি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

নির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণ

আপডেট সময় : ০৭:৩২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬