ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শীতার্তদের জন্য সাড়ে ৪৬ কোটি টাকার কম্বল কিনবে সরকার

  • আপডেট সময় : ১১:৩৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

শীত মৌসুমে শীতার্ত, অসহায় ও দুর্যোগকবলিত মানুষের মধ্যে বিতরণের জন্য বিপুল পরিমাণ কম্বল সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৪৬ কোটি ৬৬ লাখ ৪৯ হাজার ২৬৮ টাকা ব্যয়ে কম্বল কেনা হবে। বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে এ কেনাকাটা সম্পন্ন করা হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এর আগে বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে কম্বল কেনার প্রস্তাবটিতে নীতিগত অনুমোদন দেওয়া হয়।

চলতি অর্থবছরে কম্বল কেনার জন্য সরকারের বরাদ্দ রয়েছে মোট ৫৭ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে ১০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৭৩২ টাকার কম্বল কেনার প্রস্তাব আগেই অনুমোদন পেয়েছে। এবার অবশিষ্ট অর্থ ব্যয়ে আরও কম্বল কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

দ্রুত কম্বল সংগ্রহের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রস্তাবে বলা হয়েছে, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনাকাটার প্রক্রিয়া সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগতে পারে। এতে আসন্ন শীত মৌসুমে নির্ধারিত সময়ে অসহায় মানুষের কাছে কম্বল পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। বিশেষ করে আগামী ডিসেম্বর থেকে দেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলায় শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সময়মতো কম্বল বিতরণ নিশ্চিত করতে সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, কম্বল কেনা ও বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এ জন্য প্রয়োজনীয় পুরো অর্থ সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

শীতার্তদের জন্য সাড়ে ৪৬ কোটি টাকার কম্বল কিনবে সরকার

আপডেট সময় : ১১:৩৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬