ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

১৪ মাসে তলানিতে স্বর্ণের দর, পাল্টে গেল বাজার

  • আপডেট সময় : ১১:৪৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় সংযুক্ত আরব আমিরাতের স্বর্ণের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে। বিশেষ করে বিয়ে, বিবাহবার্ষিকী, উপহার ও উৎসব উপলক্ষে স্বর্ণালংকার কেনার পরিকল্পনা করেও উচ্চ দামের কারণে যারা পিছিয়ে গিয়েছিলেন, তারা আবার কেনাকাটায় ফিরছেন।

রোববার (২২ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার দুবাইয়ে প্রতি গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণের দাম ছিল ৪২৬ দশমিক ৫০ দিরহাম এবং ২২ ক্যারেটের দাম ৩৯৫ দিরহাম। গত এক মাসে প্রতি গ্রামে স্বর্ণের দাম কমেছে ৫৯ দশমিক ২৫ দিরহাম। চলতি বছর এখন পর্যন্ত কমেছে ৯৩ দিরহামের বেশি।

আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৩ হাজার ৫২৪ দশমিক ৮ ডলারে। সুদের হার বাড়ার আশঙ্কা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারে দরপতনের প্রভাবে মূল্যবান এই ধাতুর দাম কমেছে।

দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ীরা জানিয়েছেন, দাম কমায় ক্রেতারা পুরোনো পরিকল্পনা বাস্তবায়নে আগ্রহী হচ্ছেন। কেউ বিয়ের গয়না কিনছেন, কেউ আবার স্বর্ণকে বিনিয়োগ হিসেবে দেখছেন। পাশাপাশি পুরোনো স্বর্ণ বদলে নতুন গয়না কেনা এবং আগাম দাম নির্ধারণ করে রাখার প্রবণতাও বাড়ছে।

জুয়েলারি ব্যবসায়ী জন পল আলুক্কাস জানান, অনেক ক্রেতা আগে থেকেই পছন্দ করে রাখা গয়না কিনছেন। আবার কেউ বিয়ে ও উৎসবের জন্য আগাম কেনাকাটা করছেন।

তবে সবাই এখনই কেনাকাটায় ঝুঁকছেন না। আরও দাম কমার আশায় কিছু ক্রেতা অপেক্ষা করছেন। ব্যবসায়ীদের মতে, স্বর্ণের দামের ওঠানামা অব্যাহত থাকায় ক্রেতাদের মধ্যে সতর্কতাও রয়েছে। এটি যেন পাল্টে যাওয়া এক বাজার।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

১৪ মাসে তলানিতে স্বর্ণের দর, পাল্টে গেল বাজার

আপডেট সময় : ১১:৪৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬