ঢাকা ১১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বে শীর্ষে থাকতে পারে বাংলাদেশ

  • আপডেট সময় : ১১:২৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

দেশের ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের ঘটনা বিশ্বে বিরল। এমনকি ব্যাংক খাত থেকে অর্থ পাচারের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের শীর্ষে থাকতে পারে বলে মন্তব্য করেছেন পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংকের গঠিত টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গনি চৌধুরী। সোমবার (১৬ নভেম্বর) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা তিনি। 

ফরহানুল গনি বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে দীর্ঘ আইনি লড়াই করতে হবে। পুরো প্রক্রিয়া শেষ হতে পাঁচ থেকে ১০ বছর পর্যন্ত সময় লাগতে পারে। তবে দেওয়ানি প্রক্রিয়ায় সম্পদ উদ্ধারের ক্ষেত্রে তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে। পাচার হওয়া অর্থ কোন দেশে, কার কাছে এবং কীভাবে স্থানান্তর করা হয়েছে, তা শনাক্ত করতে হবে। এরপর সংশ্লিষ্ট দেশের আদালতে প্রমাণ করতে হবে যে ওই সম্পদ অবৈধভাবে অর্জিত বা স্থানান্তরিত হয়েছে।

তিনি জানান, ২০২৪ সালের অক্টোবরে টাস্কফোর্স গঠনের পর প্রথমে ফৌজদারি প্রক্রিয়ায় সম্পদ পুনরুদ্ধারের কাজ শুরু হয়। পরে গত বছর ব্যাংকগুলোকে সম্পৃক্ত করে দেওয়ানি প্রক্রিয়ায় অর্থ উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। যেসব ব্যাংক অর্থ হারিয়েছে, তাদের সামনে রেখেই এ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

টাস্কফোর্সের উপদেষ্টা জানান, দেয়ানি প্রক্রিয়ায় প্রথম ধাপে ছয়টি ঘটনা বাছাই করা হয়েছিল। এর মধ্যে তিনটির কাজ অনেকটা এগিয়েছে। দ্বিতীয় ধাপে আরও প্রায় ৪০টি ঘটনা নির্বাচন করা হয়েছে। প্রথম ধাপে বড় অঙ্কের খেলাপি ঋণের ঘটনাগুলোকে অগ্রাধিকার দেয়া হয়েছে। এর মধ্যে অন্তত দুটি ঘটনায় ব্যাংকের ঋণ বিতরণ, জামানত ও ব্যক্তিগত গ্যারান্টিসংক্রান্ত নথি বিদেশে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য যথেষ্ট মানসম্পন্ন বলে মত দিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো।

দ্বিতীয় ধাপে ঘটনা নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে খেলাপি ঋণের পরিমাণ অন্তত ২০০ কোটি টাকা কি না, অর্থ বিদেশে সরিয়ে নেওয়ার বিষয়ে ব্যাংকের কাছে তথ্য রয়েছে কি না এবং সংশ্লিষ্ট মালিকও বিদেশে অবস্থান করছেন কি না।

এসব ঘটনায় সংশ্লিষ্ট ব্যাংক ও বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে গোপনীয়তা চুক্তি সম্পন্ন হওয়ার পর ঋণসংক্রান্ত নথিপত্র দেওয়া হবে। পরে সেগুলো পর্যালোচনা করে বিদেশি প্রতিষ্ঠানগুলো আইনি পদক্ষেপ নেওয়ার মতো যথেষ্ট ভিত্তি রয়েছে কি না এবং মামলার জন্য অর্থায়ন পাওয়া সম্ভব কি না, তা যাচাই করবে।

ফরহানুল গনি চৌধুরী আরও জানান, বিদেশে পাচার হওয়া সম্পদের সন্ধান, জব্দ এবং আদালতে আইনি লড়াই চালাতে কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় হতে পারে। এ খরচ মেটাতে তৃতীয় পক্ষের মাধ্যমে মামলার অর্থায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান ফরহানুল গনি চৌধুরী। এ ব্যবস্থায় শুরুতে ব্যাংকগুলোকে কোনো অর্থ ব্যয় করতে হবে না। সম্পদ উদ্ধার করা সম্ভব হলে উদ্ধার হওয়া অর্থের একটি অংশ পাবেন মামলায় অর্থায়নকারী প্রতিষ্ঠান বা পক্ষ।

শিকদার গ্রুপের সম্পদ উদ্ধারে এ ধরনের একটি চুক্তির অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে। বর্তমানে চুক্তির আইনি নথিপত্র তৈরির কাজ চলছে।

সম্প্রতি জাতীয় সংসদে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফরহানুল গনি চৌধুরী বলেন, জব্দ করা সম্পদের মধ্যে প্রায় ৫৮ হাজার কোটি টাকা দেশের ভেতরে। বাকি প্রায় ১৯ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে রয়েছে। এসব সম্পদ জব্দের আদেশ বাংলাদেশের আদালত থেকে দেওয়া হলেও সংশ্লিষ্ট দেশগুলোতে তা এখনো কার্যকর হয়নি।

তিনি জানান, পারস্পরিক আইনি সহায়তার অনুরোধের (এমএলএআর) ভিত্তিতে কয়েকটি ক্ষেত্রে বিদেশে কিছু সম্পদ সাময়িকভাবে জব্দ করা হয়েছে। তবে এসব সম্পদের মোট পরিমাণ প্রকাশ করেননি তিনি। জব্দাদেশ বহাল রাখতে সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশের কাছে আরও তথ্য চেয়েছে।

উদাহরণ হিসেবে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা প্রায় ২৫ কোটি পাউন্ডের সম্পদ জব্দের কথা উল্লেখ করেন তিনি। ব্রিটিশ কর্তৃপক্ষ এসব সম্পদ জব্দের তথ্য প্রকাশ করেছে এবং সেগুলো নিয়ে আইনি প্রক্রিয়া চলছে।

এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশ থেকে প্রয়োজনীয় তথ্য পাঠাতে দেরি হওয়ায় সাময়িকভাবে জব্দ করা কোনো অর্থ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে কি না।

জবাবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেছিল। কিন্তু ৩০ দিন পর সংশ্লিষ্ট দেশ থেকে ওই অর্থ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে সেই অর্থের সন্ধানে কাজ চলছে। তবে অর্থের পরিমাণ এবং কোন কোন দেশে তা সরিয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

ফরহানুল গনি চৌধুরী বলেন, একেক দেশের আইনি সহায়তা চাওয়ার শর্ত ও চাহিদা একেক রকম। ফলে প্রতিটি দেশের নিয়ম অনুযায়ী অনুরোধপত্র তৈরি করতে হয়। এ ছাড়া কূটনৈতিক চ্যানেলে অনুরোধ পাঠাতে দেশের ভেতরে যে সময় ব্যয় হয়, তা কীভাবে কমানো যায়, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।

টাস্কফোর্সের কার্যক্রমের অগ্রগতি নিয়মিত প্রকাশ না করার কারণ ব্যাখ্যা করে ফরহানুল গনি চৌধুরী বলেন, অর্থ পাচারের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। তদন্তের প্রতিটি তথ্য ও অগ্রগতি প্রকাশ করা হলে পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা আগেভাগেই সতর্ক হয়ে যেতে পারেন। এতে তাঁরা নতুন কৌশল অবলম্বন করে সম্পদ সরিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন, যা অর্থ পুনরুদ্ধারের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে।

এ কারণে প্রয়োজনীয় তথ্য গোপন রেখেই টাস্কফোর্সের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বে শীর্ষে থাকতে পারে বাংলাদেশ

আপডেট সময় : ১১:২৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬