চলতি নভেম্বর মাসের প্রথম সাত দিনে দেশে ৮৭৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এর মধ্যে ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত তিন দিনে এসেছে ২৩১ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত বছরের ১ থেকে ৭ নভেম্বর দেশে রেমিট্যান্স এসেছিল ৬৪৭ মিলিয়ন ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
অন্যদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১২ হাজার ৩৪৪ মিলিয়ন বা ১২ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১০ হাজার ৮৬৫ মিলিয়ন বা ১০ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।
সে হিসাবে অর্থবছরের প্রথম চার মাস সাত দিনে রেমিট্যান্স প্রবাহে ১৩ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
উল্লেখ্য, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। রেমিট্যান্স প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রার সরবরাহ ও দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ে






















