ঢাকা ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স ৮৭৯ মিলিয়ন ডলার

  • আপডেট সময় : ০২:২৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

চলতি নভেম্বর মাসের প্রথম সাত দিনে দেশে ৮৭৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এর মধ্যে ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত তিন দিনে এসেছে ২৩১ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত বছরের ১ থেকে ৭ নভেম্বর দেশে রেমিট্যান্স এসেছিল ৬৪৭ মিলিয়ন ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

অন্যদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১২ হাজার ৩৪৪ মিলিয়ন বা ১২ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১০ হাজার ৮৬৫ মিলিয়ন বা ১০ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।

সে হিসাবে অর্থবছরের প্রথম চার মাস সাত দিনে রেমিট্যান্স প্রবাহে ১৩ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

উল্লেখ্য, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। রেমিট্যান্স প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রার সরবরাহ ও দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স ৮৭৯ মিলিয়ন ডলার

আপডেট সময় : ০২:২৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬