ঢাকা ১১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের বিশাল পরিকল্পনা জাপানের

  • আপডেট সময় : ০৮:৫৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

আগামী পাঁচ বছরে বাংলাদেশে আনুমানিক ৬ কোটি ৩৫ লাখ (৬.৩৫) বিলিয়ন মার্কিন ডলার বা ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন বিনিয়োগের বড় পরিকল্পনা হাতে নিয়েছে জাপান। দেশটির বেসরকারি খাতের মাধ্যমে বিপুল পরিমাণ এই অর্থ বাংলাদেশে বিনিয়োগ করা হবে। জাপানের প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘নিক্কেই এশিয়া’-র এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলনে যৌথ ঘোষণার মাধ্যমে এই ঐতিহাসিক অর্থনৈতিক অংশীদারত্বের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

সংবাদমাধ্যমের তথ্যমতে, জাপানের এই সুদূরপ্রসারী অর্থনৈতিক উদ্যোগের মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সহযোগিতা জোরদার করা এবং বাংলাদেশকে দক্ষিণ এশীয় অঞ্চলের অন্যতম প্রধান শিল্প ও বিনিয়োগ কেন্দ্রে রূপান্তর করা।

যেসব খাতে যাবে জাপানি বিনিয়োগ:

অটোমোবাইল ও উৎপাদন খাত: দেশে স্বয়ংক্রিয় যানবাহন বা অটোমোবাইল শিল্প গড়ে তোলা এবং উন্নত প্রযুক্তির উৎপাদন খাতের বিকাশ ঘটানো।

বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো: বিদ্যুৎ ও নতুন শক্তির উৎসের আধুনিকায়ন এবং নির্ভরযোগ্য সংযোগ ব্যবস্থা স্থাপন।

বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি: জাপানি ট্রেডিং হাউস সুমিতোমো করপোরেশনসহ প্রধান বাণিজ্যিক অংশীদারদের তৈরি ‘বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে’ নতুন নতুন জাপানি প্রতিষ্ঠানের কারখানা ও ব্যবসায়িক ইউনিট সম্প্রসারণ করা।

নিক্কেই এশিয়া আরও জানিয়েছে, এই বৃহৎ বিনিয়োগ প্রবাহ ত্বরান্বিত করার পাশাপাশি দুই দেশের মধ্যে একটি পূর্ণাঙ্গ ‘অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি’ (ইপিএ) স্বাক্ষরের পথেও অগ্রগতি হচ্ছে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, পাঁচ বছর মেয়াদি এই ৬.৩৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা বাস্তবায়িত হলে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন এবং সামগ্রিক বৈদেশিক সরাসরি বিনিয়োগে (এফডিআই) এক নতুন গতি আসবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের বিশাল পরিকল্পনা জাপানের

আপডেট সময় : ০৮:৫৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬