ঢাকা ১০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চড়া দামে মুরগি, ডিমে মিলছে স্বস্তি

  • আপডেট সময় : ০৮:৪৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ব্রয়লার ও সোনালি মুরগি। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির কেজিতে দাম বেড়ে ২০০ টাকা এবং সোনালি মুরগির দাম ৩৫০ টাকা পর্যন্ত উঠেছে। বিপরীতে, স্বস্তি ফিরেছে ডিমের বাজারে। এক সপ্তাহে ফার্মের মুরগির ডিমের ডজনপ্রতি দাম কমেছে ১৫ থেকে ২৫ টাকা।

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগি

রাজধানীর বাজারে গত বৃহস্পতিবার থেকে মুরগির দাম বাড়তে শুরু করেছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় পাওয়া গেলেও এখন তা বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। অন্যদিকে, সোনালি মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩৩০ থেকে ৩৫০ টাকায়।

মুরগির দাম বৃদ্ধির বিষয়ে রামপুরা বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে খামার পর্যায়ে মুরগির সরবরাহ কিছুটা কমেছে। পাশাপাশি পরিবহন ও পোল্ট্রি ফিডের দাম বাড়ায় আড়তদারদের বেশি দামে মুরগি কিনতে হচ্ছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে।

ডিমের দামে মিলছে স্বস্তি

মুরগির দাম বাড়লেও ডিমের বাজারে দেখা যাচ্ছে উল্টো চিত্র। সরবরাহ পর্যাপ্ত থাকায় কমেছে ফার্মের মুরগির ডিমের দাম।

গত সপ্তাহে খুচরা বাজারে প্রতি ডজন ডিম ১৫৫ থেকে ১৬০ টাকায় বিক্রি হলেও এখন তা কমে ১৩৫ থেকে ১৪০ টাকায় নেমেছে। তবে পাড়া-মহল্লার দোকানে এখনো প্রতি ডজন ডিম ১৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ১৫৫ টাকা।

ডিম ব্যবসায়ী আসাদুল্লাহ বলেন, সরকারি নজরদারি ও বাজার তদারকির কারণে পাইকারি পর্যায়ে ডিমের সরবরাহ স্বাভাবিক হয়েছে। ছুটির মধ্যে চাহিদা কম থাকায় ডিমের দাম কমেছে। আড়তে ডিম মজুত করে রাখার সুযোগ না থাকায় আগামী কয়েক দিনে দাম আরও কিছুটা কমতে পারে।

বাজারে এসেছে শীতের সবজি

তাপমাত্রা কিছুটা কমতে শুরু করলেও ঢাকায় এখনো গরমের রেশ রয়েছে। এর মধ্যেই বাজারে বাড়তে শুরু করেছে শীতকালীন সবজির সরবরাহ। তবে নতুন সবজির দাম এখনো চড়া। বিপরীতে, পুরোনো সবজির কয়েকটির দাম কমেছে।

রাজধানীর বাজারগুলোতে ফুলকপি, বাঁধাকপি, মুলা ও শিম পাওয়া যাচ্ছে। আকার ও বাজারভেদে প্রতিটি ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়। বাঁধাকপির দাম ৩০ থেকে ৬০ টাকা। নতুন শিমের কেজি ১২০ থেকে ১৬০ টাকা এবং মুলা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়।

তবে নতুন শিমের দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে প্রায় ২০ টাকা কমেছে।

সবজি বিক্রেতা শরিফুল ইসলাম বলেন, দুই সপ্তাহ ধরে ফুলকপি, বাঁধাকপি ও শিম বাজারে আসছে। ধীরে ধীরে সরবরাহ বাড়ছে। সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দামও কমছে।

কমেছে পুরোনো সবজির দাম

পূজার ছুটিতে বাজারে ক্রেতা কম থাকায় কয়েক ধরনের পুরোনো সবজির দামও কমেছে। দুই সপ্তাহ আগেও লম্বা বেগুনের কেজি ৯০ থেকে ১০০ টাকা থাকলেও এখন বাজারভেদে তা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়।

এ ছাড়া প্রতি কেজি পটল ও ঢ্যাঁড়সের দাম কমে ৪০ থেকে ৬০ টাকায় নেমেছে। করলা, ঝিঙা, চিচিঙ্গা ও বরবটি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে।

উচ্চমূল্যেই আটকে চাল-ডালের দাম

মুরগি, ডিম ও সবজির বাজারে দামের ওঠানামা থাকলেও চাল, ডাল, তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখনো উচ্চপর্যায়ে রয়েছে। গত এক সপ্তাহে এসব পণ্যের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। ফলে কিছু পণ্যে দাম কমলেও সামগ্রিক বাজারে পুরোপুরি স্বস্তি ফেরেনি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

চড়া দামে মুরগি, ডিমে মিলছে স্বস্তি

আপডেট সময় : ০৮:৪৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬