ঢাকা ১১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দুর্গাপূজার ছুটিতেও সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি

  • আপডেট সময় : ০৯:২১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটির দিনগুলোতে দেশের সব কাস্টমস হাউস ও স্টেশনে সীমিত আকারে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে গত ১৫ অক্টোবর এ নির্দেশনা দেওয়া হয়।

এনবিআরের কাস্টমস নীতি শাখার দ্বিতীয় সচিব রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্টদের এ সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে পাঁচদিনের ছুটিতে যাচ্ছে সারাদেশ। এর মধ্যে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার পূজা উপলক্ষে এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির মধ্যেও আমদানি-রপ্তানি কার্যক্রম চালু থাকে, তাই বাকি তিনদিনের ছুটির জন্য এ নির্দেশনা জারি করা হয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

দুর্গাপূজার ছুটিতেও সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি

আপডেট সময় : ০৯:২১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬