ঢাকা ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আজকে বাজারে স্বর্ণ-রুপার দাম কত?

  • আপডেট সময় : ০৮:৩০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারেও ওঠানামা করছে স্বর্ণ ও রুপার দাম। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিক্রি হচ্ছে মূল্যবান এই দুই ধাতু।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এর আগে স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

জানা যায়, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।

রুপার দাম কত?
বাজুসের নির্ধারিত দাম অনুযায়ী, বৃহস্পতিবার দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ১৯৯ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৬২৪ টাকা।

স্বর্ণ-রুপার গহনা কেনার নিয়ম
গহনার নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে পুরোনো অলংকার বিনিময়ের (এক্সচেঞ্জ) ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার (পারচেজ) ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম রয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

আজকে বাজারে স্বর্ণ-রুপার দাম কত?

আপডেট সময় : ০৮:৩০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬