ঢাকা ১১:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে মেঘনা সিমেন্ট ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের চুক্তি

  • আপডেট সময় : ০৯:১৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

সিমেন্ট খাতে প্রযুক্তিগত সহযোগিতা, প্রযুক্তি হস্তান্তর ও কৌশলগত বিনিয়োগের লক্ষ্যে চীনের গুয়াংসি ইউফেং কোং লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস পিএলসি (এমসিএমপিএলসি) ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড (বিআইসিএল)। এ অংশীদারির আওতায় সিমেন্ট উৎপাদনে প্রযুক্তির ব্যবহার, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানগুলো।

আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানী বসুন্ধরা সুপারগলফে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বিআইসিএলের পক্ষে এতে স্বাক্ষর করেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চেয়ারম্যান সাফওয়ান সোবহান। অন্যদিকে গুয়াংসি ইউফেংয়ের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লেই ঝেনবিন।

সমঝোতা অনুযায়ী, মেঘনা সিমেন্ট ও বিআইসিএলকে উল্লেখযোগ্য বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে গুয়াংসি ইউফেং। এর মাধ্যমে সিমেন্ট উৎপাদন-সংশ্লিষ্ট প্রযুক্তি হস্তান্তর, কারিগরি জ্ঞান ও দক্ষতা বিনিময় এবং কৌশলগত বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানগুলো। সহযোগিতার পরিধি ও বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে।

‘বাংলাদেশ অ্যান্ড চায়না : বিল্ডিং দ্য ফিউচার টুগেদার’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যাবসায়িক সম্পর্ক জোরদার এবং বাংলাদেশের সিমেন্ট খাতের উন্নয়নে এ অংশীদারি নতুন সম্ভাবনা তৈরি করবে। দুই পক্ষের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে উৎপাদনপ্রক্রিয়ার আধুনিকায়ন, দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।

অনুষ্ঠানে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের চিফ অপারেটিং অফিসার (সিওও) শাহেদ জাহিদ বলেন, ‘সিমেন্ট কারখানা ও শিল্পপ্রতিষ্ঠানের দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে গুয়াংসি ইউফেং অত্যন্ত অভিজ্ঞ প্রতিষ্ঠান। বর্তমান বিশ্ববাজারের অস্থিরতা, নৌপথে পণ্য পরিবহনের জটিলতা এবং বিশ্বজুড়ে যুদ্ধের কারণে সরবরাহব্যবস্থায় সৃষ্ট বিঘ্নের প্রেক্ষাপটে তাদের সহযোগিতা গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘গুয়াংসি ইউফেংয়ের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগিয়ে সরবরাহব্যবস্থাকে আরো দক্ষ ও কার্যকর করতে চান তারা। একই সঙ্গে প্রতিষ্ঠানটির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের প্রযুক্তি ও উৎপাদনপ্রক্রিয়ার দক্ষতা বাড়ানোও এ সহযোগিতার অন্যতম লক্ষ্য।’

গুয়াংসি ইউফেংয়ের চেয়ারম্যান লেই ঝেনবিন বলেন, ‘চীনের সিমেন্ট উৎপাদনশিল্পে সিনোমা শিয়ামেন অন্যতম পুরনো ও বৃহৎ প্রতিষ্ঠান।

সিমেন্টশিল্পের জন্য তাদের সমন্বিত সরবরাহব্যবস্থা এবং উন্নত উৎপাদন প্রযুক্তি রয়েছে। বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরো জোরদারের পাশাপাশি সাফওয়ান বসুন্ধরা গ্রুপের সঙ্গে সহযোগিতার সুযোগ পেয়ে তারা কৃতজ্ঞ। যৌথভাবে বাংলাদেশের সিমেন্টশিল্পের পরিবর্তন ও উন্নয়নে কাজ করতে চান তারা।’

অনুষ্ঠানে মেঘনা সিমেন্ট ও বিআইসিএলের কর্মকর্তাদের পাশাপাশি সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গুয়াংসি ইউফেংয়ের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপপ্রধান প্রকৌশলী দেং ইউলিয়ানসহ অন্য কর্মকর্তারা।

এছাড়া অনুষ্ঠানে সিনো বিডি এনার্জি প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ছিন ইয়ানশিয়ং, জেনারেল ম্যানেজার ইয়ে ঝেনহং এবং ইয়ুনহাই মাইনিং গ্রুপের চেয়ারম্যান ওয়ে গুয়াংহাই উপস্থিত ছিলেন।

মেঘনা সিমেন্ট ও বিআইসিএল জানিয়েছে, গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে এ অংশীদারি প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে সিমেন্ট খাতে পারস্পরিক সহযোগিতা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ উদ্যোগের বিকাশে এ সমঝোতা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠান দুটি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে মেঘনা সিমেন্ট ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের চুক্তি

আপডেট সময় : ০৯:১৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬