ঢাকা ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

অর্থনৈতিক অভিঘাত ও ভর্তুকির চাপ সামলাতে বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

  • আপডেট সময় : ১১:০৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ইনফোগ্রাফিক: টিবিএস

জ্বালানি খাতে বেড়ে চলা ভর্তুকির বাড়তি ব্যয় মেটানো এবং সামগ্রিক অর্থনৈতিক চাপ মোকাবিলায়—বিশ্বব্যাংকের নিয়মিত সহায়তার বাইরে আগামী তিন বছরে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ সহায়তা চায় সরকার। এ সহায়তা পেতে ব্যাংককে অনুষ্ঠিত আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের প্রথম দিনে, সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের এক উচ্চপর্যায়ের বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব দেওয়া হয়েছে।

জ্বালানি ভর্তুকি ও অর্থনৈতিক সংকট কাটাতে বিশ্বব্যাংক থেকে নিয়মিত সহায়তার বাইরে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে সংস্থাটির সঙ্গে তিন বছরের কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক (সিপিএফ) চূড়ান্ত করার প্রক্রিয়াও চলছে। এই নতুন কাঠামোর ভেতরেই বাংলাদেশের জন্য দাতাসংস্থাটির সার্বিক সহায়তা ও প্রস্তাবিত অতিরিক্ত অর্থায়নের রূপরেখা অন্তর্ভুক্ত থাকবে।

বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, বিশ্বব্যাংক বাংলাদেশকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে অতিরিক্ত কী পরিমাণ ঋণ চাওয়া হয়েছে, সে বিষয়ে তিনি কোনো সুনির্দিষ্ট অঙ্ক উল্লেখ করেননি।

তবে বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের এমন একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বলেন, বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকের কাছে এই অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ চেয়েছে।

ব্যাংককে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও তেল ও গ্যাসের দাম বেড়েছে। এতে জ্বালানি খাতে সরকারের ভর্তুকি ব্যয়ও বাড়ছে। এই বাড়তি ব্যয় সামাল দিতে বিশ্বব্যাংক সহায়তা দিতে এগিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছে।

তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক চাপ কাটিয়ে উঠতে আগামী দুই থেকে তিন বছরের জন্য একটি সুরক্ষাবলয় তৈরিতে বিশ্বব্যাংক সহযোগিতা করবে। এজন্য সংস্থাটির সঙ্গে সিপিএফ চূড়ান্ত করার কাজ চলছে। এর মাধ্যমে আগামী দিনের সহযোগিতার সুনির্দিষ্ট রূপরেখা নির্ধারিত হবে।

আইএমএফ থেকে মিলতে পারে ৪.৫ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক মুদ্রা তহবিল– আইএমএফের কাছ থেকে ৪.৫ বিলিয়ন ডলার ঋণ পাওয়ার শর্তগুলো একসঙ্গে বাস্তবায়নের পরিবর্তে পর্যায়ক্রমে এগিয়ে নেওয়ার বিষয়ে সংস্থাটির সঙ্গে আলোচনা করছে সরকার।

অর্থমন্ত্রী মনে করেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে শর্তগুলো পরিমার্জন করে বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা সম্ভব হবে।

আইএমএফের সংস্কার শর্তগুলো বাস্তবায়ন কঠিন হবে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “কিছু নির্দিষ্ট শর্ত নিয়ে আলোচনা চলছে। পারস্পরিক আলোচনার মাধ্যমে সেগুলো পরিমার্জন করা সম্ভব। একসঙ্গে অনেকগুলো সংস্কার চাপিয়ে না দিয়ে পর্যায়ক্রমে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।” ঋণের শর্ত নিয়ে আগামী দু’দিন আইএমএফের সঙ্গে বৈঠক চলবে বলে জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, বিশ্বব্যাংক ও আইএমএফের সংস্কার কর্মসূচির সঙ্গে বাংলাদেশের নিজস্ব পরিকল্পনার বড় ধরনের কোনো মতপার্থক্য নেই। আলোচনা ও সমঝোতার মাধ্যমেই বিষয়গুলোর সমাধান করা সম্ভব বলে সরকার আশাবাদী।

এর আগে আইএমএফের সঙ্গে অনুমোদিত ৫.৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচিতে সংস্কারের কঠোর শর্তাবলী নিয়ে মতভেদের কারণে বাংলাদেশ ওই কর্মসূচি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়। ওই কর্মসূচির অধীনে বাংলাদেশ আনুমানিক ৩.৬ বিলিয়ন ডলার পাওয়ার পর সেটি স্থগিত করে নতুন একটি চুক্তি সইয়ের দর-কষাকষি শুরু করে।

পরবর্তীতে বর্তমান সরকারের অগ্রাধিকারের সঙ্গে তাল মিলিয়ে—সংস্কারগুলোকে ধাপে ধাপে বাস্তবায়নের শর্তে, আইএমএফের কাছ থেকে নতুন করে ৪ থেকে ৪.৫ বিলিয়ন ডলারের একটি সম্পূর্ণ আলাদা ঋণ প্যাকেজ পাওয়ার চেষ্টা করছে।

ব্যাংক পুনর্মূলধনীকরণে আগ্রহী আইএফসি

সাংবাদিকদের অর্থমন্ত্রী আরও জানান, বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাত বিষয়ক সংস্থা ‘ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন’ (আইএফসি) বাংলাদেশের ভঙ্গুর ব্যাংক খাতের  পুনর্মূলধনীকরণ বা রিক্যাপিটালাইজেশন প্রক্রিয়ায় সহায়তায় গভীর আগ্রহ দেখিয়েছে। একই সাথে প্রাইভেট ইক্যুইটি বিনিয়োগকারীদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বৈঠকে জানান, ভঙ্গুর ব্যাংকিং খাতের পুঞ্জীভূত লোকসান ও মূলধন ঘাটতি সামাল দিতে জাতীয় বাজেট থেকে আগামী ৫ থেকে ৮ বছর ধরে—প্রতিবছর সরকারকে অন্তত ৬০ হাজার কোটি টাকা করে বরাদ্দ রাখতে হতে পারে।

প্রয়োজনীয় এই বিপুল অর্থের বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী আমির খসরু বলেন, সরকার ইতিমধ্যে এজন্য প্রয়োজনীয় তহবিল বরাদ্দ রেখেছে। তবে শুধু সরকারি অর্থায়নে এই চাহিদা পূরণ করা কঠিন।

ব্যাংকিং খাতের পুনরুদ্ধার পরিস্থিতি সম্পর্কে আস্থা প্রকাশ করে অর্থমন্ত্রী দাবি করেন, আমানতকারীদের মধ্যে যে ভীতি তৈরি হয়েছিল, তা এখন পুরোপুরি কেটে গেছে। বরং ব্যাংকে আমানত ফিরছে এবং নিট আমানত বাড়ছে। পুঁজিবাজারেও ইতিবাচক ধারা ফিরছে এবং বিদেশি বিনিয়োগকারীরা আবার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন।

বিশ্বব্যাংকের নতুন ফিলানথ্রপি প্ল্যাটফর্ম

এদিকে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে অনুদানকারী ব্যক্তি, দাতব্য সংস্থা ও বেসরকারি খাতের মূলধন, অভিজ্ঞতা এবং বৈশ্বিক নেটওয়ার্ককে কাজে লাগাতে বিশ্বব্যাংক গ্রুপ আনুষ্ঠানিকভাবে ‘ফিলানথ্রপি হাব’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম চালু করেছে।

আন্তর্জাতিক এই ঋণদাতা সংস্থাটি জানিয়েছে, এই নতুন উদ্যোগের ফলে বিভিন্ন উদ্ভাবনী ধারণা ও পাইলট প্রকল্পগুলোকে বৈশ্বিক পর্যায়ে আরও বড় পরিসরে সম্প্রসারিত করা সম্ভব হবে। টেকসই স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক উন্নয়ন প্রকল্পে সহযোগিতা বাড়াতে বিশ্বব্যাংক ইতিমধ্যে ‘এশিয়ান ভেঞ্চার ফিলানথ্রপি নেটওয়ার্ক’ (এভিপিএন) এবং ‘টেমাসেক ট্রাস্ট’-এর সঙ্গে পৃথক সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।

বিশ্বজুড়ে সরকারি সম্পদের ওপর বাড়তে থাকা চাপের মুখে, বেসরকারি ও দাতব্য খাতের অর্থায়ন ও অভিজ্ঞতাকে যুক্ত করে টেকসই বৈশ্বিক উন্নয়নকে ত্বরান্বিত করতেই এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

অর্থনৈতিক অভিঘাত ও ভর্তুকির চাপ সামলাতে বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

আপডেট সময় : ১১:০৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬