ঢাকা ১১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দুর্গাপূজার ছুটিতেও খোলা থাকবে যেসব এলাকায় ব্যাংক

  • আপডেট সময় : ০৮:৪৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের সরকারি ও সাপ্তাহিক ছুটিতে দেশের অধিকাংশ ব্যাংক বন্ধ থাকলেও চালু থাকবে সব বন্দরের ব্যাংক। আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে বিশেষ এ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ছুটির সমন্বয়ে আগামী শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও দেশের সব ব্যাংক খোলা রেখে স্বাভাবিক লেনদেন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার থেকে বৃহস্পতিবার) সরকারি ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটির মধ্যে পড়ছে দেশের অধিকাংশ ব্যাংক।

তবে এ সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে দেশের সব স্থলবন্দর, সমুদ্রবন্দর ও বিমানবন্দর এবং সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত ব্যাংকগুলো খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ছুটির দিনগুলোতে এসব ব্যাংকের কার্যক্রম পরিচালনার সময়সূচি নির্ধারণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে ছুটির মধ্যেও বন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা প্রয়োজনীয় ব্যাংকিং সেবা নিতে পারবেন। পাশাপাশি শনিবার দেশের সব ব্যাংক খোলা থাকায় গ্রাহকেরা স্বাভাবিক ব্যাংকিং লেনদেনের সুযোগ পাবেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

দুর্গাপূজার ছুটিতেও খোলা থাকবে যেসব এলাকায় ব্যাংক

আপডেট সময় : ০৮:৪৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬