ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সমাধান চাই, বোঝা নয়

  • আপডেট সময় : ০৪:৫৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

বাংলাদেশের অর্থনীতি এখন এমন এক সময়ে দাঁড়িয়ে আছে, যখন জ্বালানি শুধু একটি সাধারণ পণ্য নয়-এটি উৎপাদন, পরিবহন, কৃষি, বিনিয়োগ এবং মানুষের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সরাসরি যুক্ত। ফলে জ্বালানির দাম বাড়লে তার প্রভাব শুধু পাম্পেই সীমাবদ্ধ থাকে না; তা ধীরে ধীরে পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়ে। সেপ্টেম্বরে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে-এক লাফে প্রায় ১৭.৪ শতাংশ। অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ থেকে ১৬০ টাকা এবং কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা হয়েছে। অক্টোবরেও এসব দাম অপরিবর্তিত রাখা হয়েছে। আমরা বাস্তবে দেখছি, জ্বালানি মূল্যবৃদ্ধির সঙ্গে পরিবহন ব্যয়ও বেড়েছে। জ্বালানি বাড়ার পর রাজধানীতে বিভিন্ন রুটে যাত্রীভাড়া ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়ানোর অভিযোগ এসেছে। আবার কুষ্টিয়া থেকে ঢাকায় এক ট্রাক চাল পরিবহনের খরচ একদিনে ২০ হাজার থেকে বেড়ে ২২ হাজার টাকা হয়েছে।

এখানে প্রশ্ন হলো-ডিজেলের দাম ১৭.৪ শতাংশ বাড়লে কি পণ্যের দামও ১৭.৪ শতাংশ বাড়বে? অবশ্যই নয়। কোনো পণ্যের চূড়ান্ত মূল্যে জ্বালানি ব্যয় একটি অংশমাত্র। কিন্তু কৃষি থেকে কারখানা, কারখানা থেকে গুদাম, গুদাম থেকে পাইকার এবং সেখান থেকে খুচরা বাজার-প্রতিটি স্তরে পরিবহন ও জ্বালানি ব্যবহারের কারণে বাড়তি ব্যয় ধাপে ধাপে যুক্ত হয়। ফলে শেষ পর্যন্ত ভোক্তাকেই তা বহন করতে হয়। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, আমরা এমনিতেই উচ্চ মূল্যস্ফীতির মধ্যে রয়েছি। সর্বশেষ হিসাব অনুযায়ী আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ৮.২৬ শতাংশ; যেখানে খাদ্য মূল্যস্ফীতি ৭.২ শতাংশ হলেও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.৩২ শতাংশে। একই সময়ে জাতীয় মজুরি বৃদ্ধির হার ছিল ৮.০৫ শতাংশ। অর্থাৎ মানুষের আয় বৃদ্ধির বড় অংশই মূল্যবৃদ্ধিতে ক্ষয়ে যাচ্ছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর মতেও মূল্যস্ফীতি মানুষের ক্রয়ক্ষমতার ওপর চাপ সৃষ্টি করছে। তিনি বিনিয়োগ, কর্মসংস্থান ও ব্যাংক খাতে আস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথাও বলেছেন।

আমরা জ্বালানি খাতের বাস্তব সংকট এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতা অস্বীকার করছি না। আন্তর্জাতিক বাজার, পরিবহন ও বিমা ব্যয় বৃদ্ধির কারণে সরকারকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে-এ বাস্তবতাও আমাদের বিবেচনায় রাখতে হবে। তবে ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আমাদের বক্তব্য স্পষ্ট-জ্বালানি সংকটের সমাধানের পুরো বোঝা ব্যবসা ও ভোক্তার ওপর চাপিয়ে দেওয়া যাবে না।

এখন প্রয়োজন স্বল্পমেয়াদি ব্যবস্থার পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা। বহুদিন থেকে বেসরকারি খাত বলে আসছে দেশীয় গ্যাস অনুসন্ধান দ্রুত বাড়াতে হবে, আমদানির উৎস বহুমুখী করতে হবে, শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ নিশ্চিত করতে হবে এবং জ্বালানি সরবরাহে কোনো কৃত্রিম সংকট তৈরি হচ্ছে কি না তা কঠোরভাবে নজরদারি করতে হবে। কিন্তু বাস্তবে তার প্রতিফল আমরা দেখতে পাচ্ছি না। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে দাম কমলে তার সুফল দ্রুত দেশের বাজারে নিশ্চিত করার জন্য স্বচ্ছ ও পূর্বানুমানযোগ্য মূল্য সমন্বয় ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো-জ্বালানি মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে পরিবহন বা পণ্যের দাম যাতে অযৌক্তিকভাবে না বাড়ে, সেজন্য কার্যকর বাজার তদারকি করতে হবে। অন্যদিকে উৎপাদনমুখী শিল্প, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং কৃষকদের জন্য প্রয়োজনভিত্তিক সহায়তার ব্যবস্থা করা দরকার। ব্যবসায়ী ও ভোক্তা পরস্পরের প্রতিপক্ষ নয়। ব্যবসার উৎপাদন ব্যয় কমলে পণ্যের দাম স্থিতিশীল রাখার সুযোগ বাড়ে, বিনিয়োগ বাড়ে এবং কর্মসংস্থান সৃষ্টি হয়। তাই আজকে এমন একটি জ্বালানি নীতি প্রয়োজন, যেখানে সরবরাহের নিশ্চয়তা, মূল্য স্থিতিশীলতা, ব্যবসার প্রতিযোগিতা সক্ষমতা এবং মানুষের ক্রয়ক্ষমতা-সবটিকে একসঙ্গে বিবেচনা করা হবে। বাংলাদেশের ব্যবসায়ী সমাজ সংকটের সময়ে সরকারের পাশে থাকতে চায়। কিন্তু সেই সহযোগিতার ভিত্তি হতে হবে পূর্বানুমানযোগ্য নীতি, স্বচ্ছতা এবং যৌক্তিক ব্যয় কাঠামো। আমরা চাই জ্বালানি সংকট সাময়িক ধাক্কা হিসেবেই থাকুক-এটি যেন মূল্যস্ফীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানের দীর্ঘমেয়াদি সংকটে পরিণত না হয়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

সমাধান চাই, বোঝা নয়

আপডেট সময় : ০৪:৫৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬