ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মিহাসে বাংলাদেশের হালাল পণ্যের সম্ভাবনা

  • আপডেট সময় : ০৮:৪২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক হালাল বাজারে বাংলাদেশের পণ্য ও সক্ষমতা তুলে ধরার সুযোগ নিয়ে কুয়ালালামপুরে শুরু হয়েছে ২২তম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাস) ২০২৬।

চার দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনীতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহায়তায় অংশ নিয়েছে বাংলাদেশের ছয়টি প্রতিষ্ঠান।

২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতা, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের এ মিলনমেলা। কুয়ালালামপুরের মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে আয়োজিত এবারের মেলার প্রতিপাদ্য ‘আস্থা গড়ে তোলা, সহনশীলতা বৃদ্ধি করো’।

মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মেলার আয়োজন করছে দেশটির এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশন।

হালাল পণ্যের বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান তুলে ধরতে বাংলাদেশের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো: এপেক্স কনভিনিয়েন্স ফুডস লিমিটেড, ঘরের বাজার, প্যারাগন এগ্রো লিমিটেড, তালুকদার এগ্রো ফুডস অ্যান্ড বেভারেজ, নোরিশ ফুডস লিমিটেড ও বায়োফার্মা লিমিটেড।

মেলায় এসব প্রতিষ্ঠান নিজেদের বিভিন্ন পণ্য ও সেবা আন্তর্জাতিক ক্রেতা ও দর্শনার্থীদের সামনে তুলে ধরছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

মিহাসে বাংলাদেশের হালাল পণ্যের সম্ভাবনা

আপডেট সময় : ০৮:৪২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬