ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইসলামি শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স

  • আপডেট সময় : ০৯:৪৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ইসলামি শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করতে যাচ্ছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স। এ জন্য কোম্পানিটিকে একটি স্বতন্ত্র ‘ইসলামিক ফাইন্যান্স উইং’-এর মাধ্যমে কার্যক্রম পরিচালনার নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে দেওয়া এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শেয়ারবাজারের তালিকাভুক্ত এই আর্থিক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, নির্ধারিত শর্তাবলি ও নিয়মকানুন পুরোপুরি প্রতিপালন সাপেক্ষে তাদের অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পাওয়ার আগে আইপিডিসি ফাইন্যান্সকে বেশ কিছু প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর মধ্যে রয়েছে কোম্পানির সংঘস্মারক (মেমোরেন্ডাম) ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন সংশোধন; একটি স্বাধীন শরিয়াহ সুপারভাইজরি কমিটি গঠন; পৃথক ইসলামিক ফাইন্যান্স ডিভিশন বা বিভাগ প্রতিষ্ঠা; ইসলামি তহবিলের যথাযথ পৃথককরণ নিশ্চিতকরণ; নির্ধারিত নীতিমালা, কার্যক্রম পরিচালন নীতিমালা এবং পৃথক হিসাবরক্ষণ ব্যবস্থা প্রণয়ন ও বাস্তবায়ন।

এসব শর্ত পূরণের পর চূড়ান্ত অনুমোদনের জন্য পুনরায় বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করবে আইপিডিসি ফাইন্যান্স। কেন্দ্রীয় ব্যাংকের চূড়ান্ত অনুমতি পেলে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে তাদের ইসলামি শরিয়াহভিত্তিক অর্থায়ন কার্যক্রম শুরু করতে পারবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

৫ বছরে ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে যাবে বাংলাদেশ

ইসলামি শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স

আপডেট সময় : ০৯:৪৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬