ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গ্যাস-বিদ্যুতের ঘাটতিতে চাপে পোশাক শিল্প

  • আপডেট সময় : ০৯:০৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণে প্রচণ্ড চাপের মুখে পড়েছে দেশের গুরুত্বপূর্ণ তৈরি পোশাক শিল্প। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর- টানা তিন মাস ধরে চলা এই সংকটের কারণে ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদন।

তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ ইতোমধ্যেই চলমান গ্যাস সংকটের প্রকৃত প্রভাব নিরূপণে সংগঠনের সদস্য প্রতিষ্ঠানগুলোর কারখানায় জরিপ শুরু করেছে।

এ প্রসঙ্গে সংগঠনটির তরফ থেকে চিঠিতে বলা হয়েছে, চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে রপ্তানি পণ্য পাঠানোর ক্ষেত্রে দেরি হয়েছে। এমনকি অর্ডার বাতিল ও অর্থ পরিশোধে বিলম্বের মতো সমস্যারও মুখোমুখি হচ্ছেন উদ্যোক্তারা।

ছবি: এআই জেনারেটেড

উৎপাদন, শিপমেন্ট, বাড়তি ব্যয় ও কারখানার সক্ষমতার ব্যবহারসহ সব ধরণের তথ্যই নেওয়া হবে এই জরিপে। আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে সদস্য প্রতিষ্ঠানগুলোকে এ সম্পর্কিত সকল তথ্য জমা দিতে বলা হয়েছে। জরিপের ফলাফলের ভিত্তিতে সংকট সমাধানে সরকারের কাছে নীতিগত সুপারিশ করবে বিজিএমইএ।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

গ্যাস-বিদ্যুতের ঘাটতিতে চাপে পোশাক শিল্প

আপডেট সময় : ০৯:০৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬