ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দেশে পৌঁছেছে নতুন দুই কার্গো এলএনজি, সরবরাহও বেড়েছে

  • আপডেট সময় : ০৯:২৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

সংকটের মধ্যে সুসংবাদ হলো, নতুন দুটি এলএনজি কার্গো বাংলাদেশে এসে পৌঁছেছে। একইসঙ্গে খারাপ আবহাওয়ার কারণে বিঘ্ন হওয়া এলএনজি সরবরাহও কিছুটা বেড়েছে। শুক্রবারের (২৫ সেপ্টেম্বর) হিসাবে ৯১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে; যা গতকাল বৃহস্পতিবার কমে সাড়ে ৬শ’ মিলিয়ন ঘনফুটে নেমে গিয়েছিল।  

নতুন আসা কার্গো দুটির মধ্যে একটি ইন্দোনেশিয়া থেকে টোটালএনার্জিসের মাধ্যমে কেনা এলএনজি, যা শুক্রবার চট্টগ্রামের মহেশখালীতে সামিট টার্মিনালে পৌঁছে জাহাজ থেকে টার্মিনালে স্থানান্তর শুরু হয়েছে। অন্যটি অস্ট্রেলিয়া থেকে আনা এলএনজি, যা অ্যারোমকো সিঙ্গাপুরের মাধ্যমে স্পট মার্কেট থেকে কেনা হয়েছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিটে সামিট টার্মিনালে এলএনজি ক্যারিয়ার ‘প্যাসিফিক সাকসেস’-এর সব লাইন ফাস্ট করা হয়। এরপর জাহাজ থেকে টার্মিনাল এলএনজি স্থানান্তর শুরু হয়। কার্গোটিতে ইন্দোনেশিয়া থেকে এসেছে, যা টোটালএনার্জিসের কাছ থেকে স্পট মার্কেটের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে।

এদিকে শুক্রবার বিকাল ৫টা ১০ মিনিটে এক্সিলারেট টার্মিনালে এলএনজি ক্যারিয়ার ‘ফেরোল নুটসেন’-এর স্থানান্তর শুরু হয়। অস্ট্রেলিয়া থেকে উৎসারিত এই কার্গো অ্যারোমকো সিঙ্গাপুরের মাধ্যমে স্পট মার্কেট থেকে কেনা হয়েছে।

এদিন দুপুর ২টার তথ্য অনুযায়ী, দেশে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৫২৫ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাস ১ হাজার ৬০৭ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি থেকে রূপান্তরিত গ্যাস (আরএলএনজি) সরবরাহ ছিল ৯১৮ মিলিয়ন ঘনফুট।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

দেশে পৌঁছেছে নতুন দুই কার্গো এলএনজি, সরবরাহও বেড়েছে

আপডেট সময় : ০৯:২৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬