ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ভিত্তি হতে পারে মিউচুয়াল ফান্ড আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আগামী ৪ দিনের মধ্যে আয়কর রিটার্ন দিলে পাওয়া যাবে করছাড়, পাবেন না কারা দেশের বাজারে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসনে এডিবির ১০০ মিলিয়ন ডলারের ঋণ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে সরকার: বাণিজ্যমন্ত্রী গ্যাস-বিদ্যুতের ঘাটতিতে চাপে পোশাক শিল্প

প্রতি মাসে ভিভো ফোনের ব্যবহারকারী ৫০ কোটির বেশি

  • আপডেট সময় : ০৭:৫০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

‘ভিভো’ শব্দের অর্থ উল্লাস। প্রাচীন এশিয়া ও আফ্রিকা অঞ্চলে যাঁরা যুদ্ধ জয় করতেন, তাঁরা ‘ভিভো ভিভো’ বলে উল্লাস করতেন। প্রযু্ক্তিবিশ্ব পুরোপুরি জয় না করলেও চীনা স্মার্টফোন নির্মাতা ভিভো যে প্রযুক্তিকে জয় করার ইচ্ছা রাখে, তা বোঝা গেল চীনের ডুংগুয়ানে তাদের সদর দপ্তর দেখে।

গতকাল বুধবার দুপুরের খানিকটা আগে ভিভোর সদর দপ্তরে পৌঁছে প্রথমেই চীনের ঐতিহ্যবাহী ঢঙের বিশাল ফটক চোখে পড়ল। অনেকগুলো বড় দালান, কিন্তু বাহুল্য নেই। বরং প্রকৃতিকে পুরোটাই প্রাধান্য দেওয়া হয়েছে। আছে কৃত্রিম হ্রদ, হ৶দের ওপরে সেতু, জলে ভাসছে লাল–নীল শাপলা, পদ্ম—যেন প্রকৃতিকে ধারণ করা হয়েছে প্রযুক্তিগত উৎকর্ষের সঙ্গে মিলিয়ে।

বিকেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হলো। সেখানে এক প্রশ্নের জবাবে ভিভো দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ এশিয়া মহাব্যবস্থাপক গেব গাও বলেন, ‘আমরা জানি, বাংলাদেশের বাজারে মধ্যম দামের স্মার্টফোন বেশি চলে। আবার বাংলাদেশের বাজারে আইফোন বেশ বিক্রি হয়। তাই আমাদের নতুন এক্স ৫০০, এক্স ৫০০ প্রো, এক্স ৫০০ প্রো ম্যাক্স শিগগিরই বাংলাদেশের বাজারে ছাড়ব।’

আরেক প্রশ্নের উত্তরে গেব গাও বলেন, ‘আমাদের প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রতিষ্ঠানের মতো আমরা গাড়ি বা রোবট এখনই তৈরি করব না। আমরা স্মার্টফোন ও এর অনুষঙ্গের ওপরই জোর বেশি দেব। এগুলোর গবেষণা ও উন্নয়নে বেশি মনোযোগ দেব।’

ভিভোর সিনিয়র ম্যানেজার (প্রোডাক্ট) হ্যারি জানান, বিশ্বে প্রতি মাসে ৫০ কোটির বেশি ভিভোর সক্রিয় ব্যবহারকারী আছে। ৬০টি দেশে ভিভো স্মার্টফোন বিক্রি হয়। আন্তর্জাতিক বাজারে বছরে ১০ কোটির বেশি স্মার্টফোন শিপমেন্ট হয়। ক্যামেরার জন্য জার্মানির জাইসের সঙ্গে অংশীদারত্ব আছে। ফলে ইমেজিং প্রযুক্তিতে ভিভো বেশ এগিয়ে আছে। মিডিয়াটেকের ব্লু চিপ ব্যবহার করে ভিভো। এই চিপ ভিভোকে এআই প্রযুক্তির দিকে নিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে ভিভোর সিনিয়র ম্যানেজার আলফ্রেড ঝাও বক্তৃতা করেন।

তার আগে ভিভোর ইতিহাস তুলে ধরা হয়। ১৯৮১ সালে মূল কোম্পানি বিবিকে প্রতিষ্ঠিত হয়। এই বিবিকে ২০১১ সালে প্রথম ভিভো ব্র্যান্ডে স্মার্টফোন তৈরি করে। এরপর শুধুই এগিয়ে চলা। বর্তমানে ভিভোর আছে চার সিরিজের স্মার্টফোন—এক্স ফোল্ড, এক্স, ভি ও ওয়াই সিরিজ। একেকটার গ্রাহক–লক্ষ্য একেক রকম।
গতকাল সদর দপ্তরে ভিভোর সব পণ্যের প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। স্মার্টফোন ছাড়াও দেখানো হয় ভিভো ওয়াচ, ভিভোর ভিআর সেট, ভিভো বাডস ক্লিপ ও জাইসের টেলিফটো লেন্স।

প্রসঙ্গত, গত সোমবার চীনের সাংহাইতে ‘ভিভো মোমেন্ট জার্নি’ অনুষ্ঠানের মাধ্যমে ভিভো এক্স ৫০০, এক্স ৫০০ প্রো, এক্স ৫০০ প্রো ম্যাক্স স্মার্টফোন, ভিভো ওয়াচ ৬ ও ভিভো বাডস ক্লিপ চীনের বাজারে ছাড়া হয়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

প্রতি মাসে ভিভো ফোনের ব্যবহারকারী ৫০ কোটির বেশি

আপডেট সময় : ০৭:৫০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬