ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ ছাড়া বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ১২:০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় সোমবার বিকেল ৬টা ২০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

জানা যায়, জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ ছাড়া বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরমধ্যে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টায় (নিউইয়র্ক সময়) জাতিসংঘ সদর দফতরের নর্থ ডেলিগেট লাউঞ্জে জাতিসংঘ মহাসচিব আয়োজিত প্রতিনিধিদলের প্রধানদের স্বাগত প্রাতরাশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল ৯টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

এরপর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সময় নির্ধারণাধীন রয়েছে। একই দিন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং হাইতির প্রধানমন্ত্রী অ্যালিক্স দিদিয়ের ফিলজ-এমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচি রয়েছে। বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। বিকেলে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালেহ এবং মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গেও পৃথক সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার।

সন্ধ্যায় জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত সংবর্ধনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ স্থায়ী মিশনে আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নেয়ার সম্ভাব্য কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এতে গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি, রোটারি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশ নেয়ার কথা রয়েছে।

পরে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের পার্শ্ব-অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ‘দ্য রোহিঙ্গা ক্রাইসিস: এ রিনিউড কল ফর এ ডিউরেবল সল্যুশন ফ্রম প্রোট্র্যাক্টেড ডিসপ্লেসমেন্ট, উইথ জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্ট্যাবিলিটি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি অংশ নেবেন।

এদিন চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচিও রয়েছে। বিকেলে জাতিসংঘ সদর দপ্তরে ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। জলবায়ু-সংক্রান্ত বৈঠকগুলোতে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি জলবায়ু অর্থায়ন, অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর, ক্ষয়ক্ষতি ও জলবায়ু ন্যায্যতার বিষয়গুলোতে গুরুত্ব দেয়ার কথা রয়েছে। এ ছাড়া একই দিনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ড. ব্রেন্ডন নেলসনও প্রধানমন্ত্রীর সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করবেন। এ সময় বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কর্মসূচিতে রয়েছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠক। ‘হাই-লেভেল মিটিং টু অ্যাড্রেস দ্য এক্সিস্টেনশিয়াল থ্রেটস পোজড বাই সি-লেভেল রাইজ’ শীর্ষক বৈঠকে তিনি উদ্বোধনী বক্তব্য দেবেন।

এদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান। এরপর মাতৃ ও নবজাতকের প্রতিরোধযোগ্য মৃত্যু কমাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় মিডওয়াইফারি অন্তর্ভুক্তির বিষয়ে আয়োজিত উচ্চপর্যায়ের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

প্রেস উইং সূত্রে জানা যায়, সফর শেষে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টায় (নিউইয়র্ক সময়) এমিরেটস এয়ারলাইনসের ইকে২০২ ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ২৬ সেপ্টেম্বর রাত ৮টায় (দুবাই সময়) ইকে২০২ ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে প্রায় ৬ ঘণ্টার ট্রানজিট শেষে ২৭ সেপ্টেম্বর রাত ২টায় (দুবাই সময়) এমিরেটসের ইকে৫৮২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি। এরপর ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময়) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ ছাড়া বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১২:০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬