ঢাকা ০৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নিবন্ধন বাতিল

  • আপডেট সময় : ০৮:৫৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

গ্যাস–বিদ্যুৎ সংকট দ্রুত কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা) নিবন্ধন বাতিল করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে বুধবার (৯ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিনের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। প্রতিষ্ঠানটি বালাইনাশকের কাঁচামাল আমদানি ও উৎপাদন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তবে বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের অধিকাংশ সদস্য টিও লাইসেন্স প্রাপ্তির পূর্বে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশনের সদস্য ছিল এবং এখনও অনেকেই সদস্য হিসেবে রয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাংলাদেশ গ্রুপ প্রোটেকশন এসোসিয়েশনের সদস্য সংখ্যা ১২৩০ এবং বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সদস্য সংখ্যা ২০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান। এ ক্ষেত্রে বাংলাদেশ গ্রুপ প্রোটেকশন এসোসিয়েশন এবং বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের উদ্দেশ্য, প্রকৃতি ও পরিধি একই ধরনের। তবে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন এবং বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন উভয় বাণিজ্য সংগঠনের লক্ষ্য অভিন্ন হওয়ায় একই খাতে একাধিক সংগঠন থাকায় বালাইনাশক আমদানি, উৎপাদন, বিতরণ ও বাজারজাতকরণে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ফলে বালাইনাশক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত একটি বাণিজ্য সংগঠন থাকাই যুক্তিযুক্ত।

এই অবস্থায় বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ৮ ধারা এবং বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫ এর ১০ বিধির প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনকে (বামা) বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশনের (বিসিপিএ) সঙ্গে একীভূত করার উদ্দেশ্যে বামা’র অনুকূলে প্রদানকৃত লাইসেন্সটি সরকার এতদ্বারা বাতিল করল বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নিবন্ধন বাতিল

আপডেট সময় : ০৮:৫৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬