শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিকে আরও কার্যকর, প্রযুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক করতে যাত্রা শুরু করেছে ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম ‘Praxix Academy’. প্রচলিত মুখস্থনির্ভর প্রস্তুতির পরিবর্তে শিক্ষার্থীর শেখার ধরন, অগ্রগতি বিশ্লেষণ এবং বিশেষায়িত ‘Praxix AI’-এর মাধ্যমে NCTB কারিকুলামভিত্তিক সৃজনশীল প্রশ্নের উত্তর ও ব্যাখ্যা প্রদান করে একটি স্মার্ট ও ডাটা-ড্রিভেন প্রস্তুতি ব্যবস্থা গড়ে তোলাই প্ল্যাটফর্মটির লক্ষ্য।
Praxix Academy-র প্রধান বৈশিষ্ট্যসমূহ:
স্মার্টফোনে সম্পূর্ণ সিলেবাসের পড়া, টেক্সট হাইলাইট, নোট সংযোজন এবং On-Screen AI দিয়ে জটিল বিষয় সহজে আয়ত্তের সুবিধা। যেকোনো টপিক পড়ার পর ‘Active Recall’ মেথডে ইচ্ছেমতো অনুশীলন করে পড়া দীর্ঘদিন মনে রাখার সুযোগ। টপিকভিত্তিক কাস্টমাইজড টেস্টে অংশ নিয়ে পরীক্ষার ভয় ও টাইম ম্যানেজমেন্টের সমস্যা সমাধানের সুবিধা। NCTB কারিকুলাম অনুযায়ী সৃজনশীল প্রশ্নের (CQ) নির্ভুল উত্তর ও ব্যাখ্যা দিতে সক্ষম বিশেষায়িত AI সাপোর্ট। একই সময়ে সারা দেশের শিক্ষার্থীদের সাথে লাইভ পরীক্ষায় অংশ নিয়ে নিজেকে যাচাইয়ের সুযোগ। বিগত বছরের বোর্ড প্রশ্ন, ক্যাডেট কলেজ ও শীর্ষস্থানীয় স্কুলের সমাধানসহ প্রশ্নব্যাংক। ডাটা-ড্রিভেন রিপোর্টের মাধ্যমে নিজের দুর্বল ও শক্তিশালী টপিক চিহ্নিত করে পড়াশোনায় ফোকাস করার সুবিধা। সারা দেশের প্রতিযোগীদের মাঝে নিজের রিয়েল-টাইম পজিশন দেখে হেলদি কম্পিটিশনের মাধ্যমে সেরা প্রস্তুতি নেয়ার সুযোগ।
Praxix Academy-এর আর্লি অ্যাক্সেস ও প্ল্যাটফর্মটি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে https://praxix.academy/ ওয়েবসাইটে।




















