ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দিনে গড়ে ১০ খুন—সরকারের ব্যর্থতার সাক্ষ্য দেয়: মুফতি রেজাউল করীম

  • আপডেট সময় : ১১:৩৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

দিনে গড়ে ১০ খুন—সরকারের ব্যর্থতার সাক্ষ্য দেয়: মুফতি রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, নির্বাচনের আগে বিএনপি নেতৃত্ব এক কোটি কর্মসংস্থান সৃষ্টি, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সরকার গঠনের ছয় মাস পেরিয়ে গেলেও এসব প্রতিশ্রুতির বাস্তবায়নের ন্যূনতম লক্ষণও দেখা যাচ্ছে না। বরং বিভিন্ন ক্ষেত্রে পরিস্থিতি আরও নাজুক হয়েছে।

তিনি বলেন, গত ছয় মাসে শুধু তৈরি পোশাক (আরএমজি) খাতেই প্রায় ২০ হাজার মানুষ বেকার হয়েছেন। প্রতিদিন গড়ে ১০ জন করে মানুষ খুন হচ্ছে, লোডশেডিং মাত্রা ছাড়িয়েছে এবং জ্বালানি সংকটের কারণে দেশের স্থিতিশীলতা প্রশ্নের মুখে পড়েছে। সার্বিকভাবে সরকারের প্রথম ছয় মাসই তাদের ব্যর্থতার সাক্ষ্য দিচ্ছে।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর বিএমএ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি রেজাউল করীম বলেন, হত্যাকাণ্ডের পর পুলিশ খুনিদের গ্রেপ্তার করলেও অনেক ক্ষেত্রে বিচার হয় না। নিম্ন আদালতে রায় হলেও তা কার্যকর হয় না। আদালতের ভেতরেই বিচারপ্রক্রিয়া পথ হারাচ্ছে। অথচ জনগণের প্রত্যাশা ছিল, অপরাধ সংঘটিত হওয়ার আগেই পুলিশ সক্রিয় হবে এবং অপরাধীদের নিষ্ক্রিয় করা হবে। কিন্তু সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কাঙ্ক্ষিত মাত্রায় কার্যকর করতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, লোডশেডিং কমাতে হবে, জ্বালানি সংকটের সমাধান করতে হবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে। অন্যথায় মানুষের ক্ষোভ সীমা স্পর্শ করতে পারে।

সংস্কার প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, তারা দীর্ঘদিন ধরে রাষ্ট্র সংস্কারের কথা বলে আসছেন। কিন্তু এ বিষয়ে সরকারের ভূমিকা হতাশাজনক। জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছিল। কিন্তু সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে সেই সর্বসম্মত বিষয়টিও অনুসরণ করা হয়নি।

তিনি আরও বলেন, সংস্কারের অন্যান্য বিষয়েও সরকার রীতিমতো বিরুদ্ধ অবস্থান নিয়েছে। সাংবিধানিক সুযোগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতার সুযোগ নিয়েই দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। তাই জুলাই সনদের আলোকে প্রয়োজনীয় সংস্কার করে স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপ নিশ্চিত করতে হবে।

সরকারকে সতর্ক করে পীর সাহেব চরমোনাই বলেন, সংস্কার না করা হলে যে ভয়াবহ পরিণতির আশঙ্কা তৈরি হবে, তার দায় সরকারকেই নিতে হবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

দিনে গড়ে ১০ খুন—সরকারের ব্যর্থতার সাক্ষ্য দেয়: মুফতি রেজাউল করীম

আপডেট সময় : ১১:৩৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬