ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু, রুটিন প্রকাশ

  • আপডেট সময় : ১২:১২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

আগামী ৮ ডিসেম্বর থেকে চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে। যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। রোববার (২৩ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর বাংলা পরীক্ষার মধ্যদিয়ে ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত ও ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা সংক্রান্ত একগুচ্ছ বিশেষ নির্দেশনাও দেয়া হয়েছে। এই নির্দেশনাগুলো হলো-

১) পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

২) প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে বিজ্ঞান বিষয়ের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিটসহ সর্বমোট ৩ ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩) পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা আরম্ভের কমপক্ষে ৭ দিন আগে সংগ্রহ করবে।

৪) পরীক্ষার্থীদের তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর (OMR) ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্তভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

৫) পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

৬) কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোনসহ অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবেন না।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু, রুটিন প্রকাশ

আপডেট সময় : ১২:১২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬