ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মহাখালীতে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ৩৭তম শাখার উদ্বোধন

  • আপডেট সময় : ১১:৫৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

মহাখালীতে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ৩৭তম শাখার উদ্বোধন

আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে রাজধানীর মহাখালীতে ব্যাংকিং কার্যক্রম শুরু করল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। বীর উত্তম এ. কে. খন্দকার রোডের সিভিল ইঞ্জিনিয়ার্স ভবনে ব্যাংকটির ৩৭তম এই শাখার উদ্বোধন করা হয়।

গত ২০ আগস্ট শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। তিনি বলেন, দেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান গুরুত্বপূর্ণ। এ খাতের উদ্যোক্তাদেরকে ব্যাংকিং সেবার আওতায় এনে তাদের ব্যবসা সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড গ্রুপ’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী এবং নিটল মোটরস লিমিটেডের হেড অব ব্যাংকিং মো. আবুল হোসেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন। তিনি বলেন, আধুনিক, নির্ভরযোগ্য ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা নিশ্চিতে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা, সুশাসন, ক্যাপিটাল অ্যাডিকোয়েসি এবং ডিজিটাল ট্রান্সফরমেশনে গুরুত্ব দিয়ে এগিয়ে চলেছে নতুন প্রজন্মের এই ব্যাংক।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি ও সিবিও নাসিম সিকান্দার, ডিএমডি ও কোম্পানি সচিব মো. হুমায়ুন কবির, এফসিএস; অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা, গ্রাহক-শুভানুধ্যায়ীরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্ট ব্যবসায়ীরা।

উল্লেখ্য, চলতি বছর দেশের বিভিন্ন স্থানে আরও নতুন দশটি শাখা ও উপশাখা চালুর পরিকল্পনা রয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

মহাখালীতে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ৩৭তম শাখার উদ্বোধন

আপডেট সময় : ১১:৫৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬