ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সিলেটের বিশ্বনাথে শাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে বিপন্ন মেছোবাঘ উদ্ধার ও পরে অবমুক্ত

  • আপডেট সময় : ১০:১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

সিলেটের বিশ্বনাথে শাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে বিপন্ন মেছোবাঘ উদ্ধার ও পরে অবমুক্ত

সিলেটের বিশ্বনাথ উপজেলার দুর্লভপুর গ্রাম থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর উদ্যোগে একটি বিপন্নপ্রায় মেছোবাঘ উদ্ধার করা হয়েছে। পরে প্রাণীটিকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

গত ১৪ আগস্ট একটি অচেনা প্রাণী আটকের খবর পেয়ে ঘটনাস্থলে যান শাবিপ্রবির বন ও পরিবেশবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম আহমেদ। তবে ওই শিক্ষার্থী বিষয়টি নিশ্চিত করেন রোববার (১৫ আগস্ট)।

জানা যায়, তিনি ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’র (WSRTBD) সিলেট প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি শাবিপ্রবির পরিবেশ বিষয়ক সংগঠন ‘গ্রিণ এক্সপ্লোর সোসাইটি’তেও কাজ করেন।

নাঈম আহমেদ জানান, মোহাম্মদ শাহিদ আলীর (৫৭) খামারে একটি অচেনা প্রাণী আটকা পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। পরে ফারুক আহমেদ নামে এক ব্যক্তি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে প্রাণীটি উদ্ধারে সহযোগিতা চান। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে প্রাণীটির বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে এটিকে মেছোবাঘ (Fishing Cat) হিসেবে শনাক্ত করেন।

নাঈম বলেন, মেছোবাঘের বৈজ্ঞানিক নাম Prionailurus viverrinus. এটি একটি বিপন্নপ্রায় প্রাণী। প্রাণীটিকে উদ্ধার করে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে অনেক মানুষের ভিড় দেখতে পাই। অনেকে প্রাণীটিকে মেরে ফেলার পরামর্শ দিচ্ছিলেন। কিন্তু আমি তাদের বোঝাই যে, এটি মানুষের জন্য অকারণে কোনো হুমকি নয়। বরং এটি জলাভূমি ও সংশ্লিষ্ট বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ শিকারী প্রাণী। বন্যপ্রাণী হত্যা না করে কীভাবে মানুষের সঙ্গে তাদের সহাবস্থান নিশ্চিত করা যায়, সে বিষয়েও স্থানীয়দের সচেতন করার চেষ্টা করেছি আমি।

নাঈম আরও বলেন, এই প্রাজাতির মেছোবাঘ বাংলাদেশের একটি বিপন্নপ্রায় স্তন্যপায়ী প্রাণী। জলাভূমি, বিল, হাওর ও জলাশয়সংলগ্ন এলাকায় এদের বিচরণ দেখা যায়। মাছসহ বিভিন্ন ছোট জলজ ও স্থলজ প্রাণী শিকার করে জীবনধারণ করায় জলাভূমির বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আবাসস্থল ধ্বংস, জলাভূমির পরিবর্তন, খাদ্যসংকট ও মানুষের সঙ্গে সংঘাতসহ বিভিন্ন কারণে বর্তমানে হুমকির মুখে রয়েছে মেছোবাঘ প্রাণী।

বন্যপ্রাণী সংরক্ষণ সংশ্লিষ্টদের মতে, লোকালয়ে মেছোবাঘ বা অন্য কোনো বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত হয়ে প্রাণীটিকে হত্যা না করে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং বন বিভাগ বা প্রশিক্ষিত বন্যপ্রাণী উদ্ধারকারীদের খবর দেওয়া উচিত।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

সিলেটের বিশ্বনাথে শাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে বিপন্ন মেছোবাঘ উদ্ধার ও পরে অবমুক্ত

আপডেট সময় : ১০:১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬